প্রকৌশলী আশফাক আহমদের রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

প্রকৌশলী আশফাক আহমদের রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ নগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।


জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জিয়া পরিষদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ ২২ ডিসেম্বর বুধবার বাদ যোহর হযরত মিয়া ফাজিলচিশত (রহ.) জামে মসজিদে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি রেজাউল করিম আলো, যুগ্ম-সম্পাদক শামিম মজুমদার, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপি সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর জিয়া পরিষদের প্রচার সম্পাদক সাহেদ আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম-আহবায়ক  হাবিবুর রহমান হাবিব, মুহিত হাসান, আব্দুল মুকিত সুমেল, আমির হোসেন, আব্দুর রকির মুস্তাক, আপন আহমদ, আব্দুস সাহিদ, সুমন আহমদ, এহসান রেজা, সমছু উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুল মন্নান, সাগর আহমদ প্রমুখ।


দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ মাওলানা জাকারিয়া।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট