২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
মাত্র ১০৮ রানের পুঁজি। এই পুঁজি দিয়ে কতটুকুই বা লড়াই করা যায়! তারপরও লড়াইয়ের আপ্রাণ চেষ্টা চালান বোলাররা। আগের ম্যাচেও চেষ্টা করেছেন। এই ম্যাচেও করছেন।
তারই ধারাবাহিকতায় পাকিস্তান অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে বোল্ড করে সাজঘরের রাস্তা দেখিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান।
তৃতীয় ওভারের তৃতীয় বল করতে আসেন মোস্তাফিজ। তার লেন্থ বলটিকে খেলতে যান বাবর আজম। কিন্তু ভেতরের কানায় লাগিয়ে বলটিকে টেনে নেন স্ট্যাম্পে। বোল্ড হযে গেলেন তিনি মাত্র ১ রানে। বল খেলেছেন তিনি ৫টি।
আগের ম্যাচেও একইভাবে বোল্ড হয়েছিলেন বাবর আজম। ওই ম্যাচে তাসকিন আহমেদের একই ধরনের একটি বল খেলতে গিয়ে নিজের স্ট্যাম্পে টেনে আনেন বাবর।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬। ১২ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান এবং ১ রান নিয়ে তার সঙ্গী হিসেবে রয়েছেন ফাখর জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D