‘মানুষ দেখতে চায় তারেক জিয়া দেশে ফিরে আসুক’

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

‘মানুষ দেখতে চায় তারেক জিয়া দেশে ফিরে আসুক’

দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরাগাঙে ঢেউ আসে কি না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন’ ও ‘জনতার ঢল নামার গল্প’ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক জিয়া দেশে আসবে কোন বছর? এই বছর না ওই বছর- দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎসাহস দেখাতে পারছেন না।

গত কয়েক বছর ধরে ‘গণঅভ্যুত্থান’, ‘মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী’, ‘নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প’, ‘আওয়ামী লীগের ৩০ আসন না পাওয়ার গল্প’সহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট