১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬
ঘুমিয়ে ঘুমিয়েও শিখে ফেলা যায়? সত্যিই! এমন অনেক কিছু রয়েছে যা আপনি ঘুমিয়ে ঘুমিয়েও শিখে ফেলতে পারেন, বা বেশি ভাল মনে রাখতে পারেন।
১) নতুন ভাষা শেখা
একদল জার্মানের ওপর একটি পরীক্ষা চালান গবেষকরা। তাদের কিছু সহজ ওলন্দাজ শব্দ শিখতে দেওয়া হয়। তারপর তাদের ঘুমোতে পাঠিয়ে দেন গবেষকরা। একদলের কানের কাছে তাদের ঘুমের মাঝেই সেই শব্দগুলোর মিউজিক চালিয়ে দেন গবেষকরা। ঘুম থেকে ওঠার পর তাদের পরীক্ষা করে দেখা যায় যাদের ঘুমের মধ্যে মিউজিক শোনানো হয় তারা অনেক সহজে শব্দগুলো শিখেছেন ও মনে রেখেছেন। তবে ঘুমের সঙ্গে শেখার সম্পর্ক পরীক্ষা করে দেখতে জেগে থাকা অবস্থায় কোনো কাজে ব্যস্ত এমন সময় (যেমন হাঁটতে হাঁটতে) এই শব্দগুলো তাদের শোনানো হয়। দেখা গেছে তারা নতুন শব্দ শিখতে ও মনে রাখতে পারেননি।
২) মিউজিক
অন্য এক গবেষণায় অংশগ্রহণকারীদের এক বিশেষ পদ্ধতিতে গিটার বাজানো শেখানো হয়। ভিডিও গেম গিটার হিরোর পদ্ধতি অনুযায়ী। এরপর তাদের ঘুমোতে পাঠানো হয়। ঘুমনোর সময় একদলের কানের কাছে গিটারের সেই টিউন বাজানো হয়। দেখা যায় যে দলকে ঘুমের সময় টিউন শোনানো হয়েছিল তারা সহজেই তা শিখে ফেলেছেন। অন্য দল শিখতে পারেনি।
৩) কোথায় কিছু রেখেছেন মনে করা
২০১৩ সালের এক গবেষণায় ৬০ জন অংশগ্রহণকারীকে কম্পিউটার স্ক্রিনের কোনো লোকশনে ভার্চুয়াল অবজেক্ট সেভ করতে বলা হয়। যখনই তারা কোনো লোকেশন বেছে নেন তখনই তাদের কানের কাছে একটি টিউন বাজানো হয়। এরপর অংশগ্রহণকারীদের দেড় ঘণ্টার জন্য ঘুমোতে পাঠানো হয়। তখন কোনো টিউন বাজানো হয় না। দ্বিতীয় বার তাদের আবার ঘুমোতে পাঠানো হয়। এবার ঘুমের মাঝে সেই টিউন বাজানো হয় যা তারা ফাইল সেভ করার সময় শুনেছিলেন। দু’বারই ঘুমনোর পর তাদের কম্পিউটারে সেভ করার লোকেশনের স্মৃতি আবছা হয়েছিল। তবে প্রথম বারের তুলনায় দ্বিতীয় বার তারা অনেক সহজে মনে করতে পেরেছেন সেভ করা ফাইলের লোকেশন।
৪) স্মৃতি
বিজ্ঞানীরা মনে করেন আমাদের মস্তিষ্ক বেশি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার জন্য এক বিশেষ ধরনের ট্যাগিং সিস্টেম ব্যবহার করে। যা আমাদের দীর্ঘকালীন স্মৃতি হিসেবে মনে থেকে যায়। ছোটখাটো স্মৃতি মন থেকে মুছে যায়। তবে গবেষকরা মনে করেন এই সিস্টেমকে আমাদের সুবিধামতো ব্যবহার করা যেতে পারে।
নতুন এক পরীক্ষায় দেখা গেছে যখন কোনো স্মৃতির সঙ্গে বিশেষ কোনো শব্দ জুড়ে থাকে তখন তা গুরুত্বপূর্ণ না হলেও আমরা সহজে মনে রাখতে পারি।
প্রথমে অংশগ্রহণকারীদের কম্পিউটার স্ক্রিনের একটি বিশেষ লোকেশনে কিছু সেভ করতে বলা হয়। প্রতিটা আইকন সেভ করার সময় বিড়ালের মিউ শব্দের মতো একটি টিউন বেজে ওঠে। এরপর অংশগ্রহণকারীদের দু’ভাগে ভাগ করে তাদের ঘুমোতে পাঠানো হয়। একদলকে ঘুমের মধ্যে সেই টিউন শোনানো হয়। ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে দলকে ঘুমের মধ্যে টিউন শোনান হয়েছিল তারা কোন আইকন কোথায় সেভ করেছেন, পুরো পদ্ধতি অনেক ভাল মনে রেখেছেন অন্য দলের তুলনায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D