২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) শিল্প-সংস্কৃতি, সমাজ উন্নয়ন, ক্রীড়া ও শিক্ষা খাতে যারা বিশেষ অবদান রেখেছেন মণিপুরী সমাজের এরকম বিশিষ্ট গুণীজনদের ১৯৭৯ সাল থেকে সম্মাননা জ্ঞাপন করে এসেছে। তারই ধারাবাহিকতায় এবছর সংগীতে হাওরোংবম নীলমণি সিংহ, সমাজসেবায় মোইরাংথেম খির সিংহ এবং মৃদঙ্গবাদনে ক্ষেত্রিময়ুম নীলধ্বজ সিংহ শামুঙৌকে সম্মাননা জানানো হয়েছে শুক্রবার।
সমাজের গুণীজনদের সম্মাননা জ্ঞাপন অত্যন্ত মহতী এক উদ্যোগ। এর মাধ্যমে সমাজে আরো গুণীজনের জন্মের পথ প্রশস্ত করা হয়, সমাজের উন্নয়ন ও অগ্রগতি আরো ত্বরান্বিত হয়। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ করেছে। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ আয়োজিত গুণীজন সংবর্ধনা ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার এ কথাগুলো বলেন। ২৪ সেপ্টেম্বর সিলেট শহরের মণিপুরী রাজবাড়ি মন্ডপে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। নামব্রম শংকর ও কেএইচ সমেন্দ্র সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনালগ্নে স্বাগত বক্তব্য দেন বামসাসের সাধারণ সম্পাদক নামব্রম শংকর। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বামসাসের সহসভাপতি প্রশান্ত কুমার সিংহ, বামসাসের সাবেক সভাপতি শেরাম নিরঞ্জন, ধরনী কুমার সিংহ প্রমুখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D