|
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১
সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী আখলাকুর রহমান উরফে আখলাদ (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ছাতক থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গত ১৯ সেপ্টেম্বর আখলাকুর রহমান উরফে আখলাদকে রাতে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়।
সেদিন রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আখলাদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র এবং গোবিন্দগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগকে (২৬) সিলেটের দিঘলী-চাকলপাড়া গ্রামের আশরাফুল আলমের পুত্র আলীম উদ্দিনকে (২৯) নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D