|
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর তরুণদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা তরুণদলের আহবায়ক শাহেদ খান স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক ও সিসিক প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিনের দাবীতে রাজপথে তরুণদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরূদ্ধারে তরুণ দলকে সাহসী ভূমিকা রাখতে হবে।’
সিলেট জেলা তরুণদলের সদস্য সচিব সাদেক আহমদ ও যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, কেন্দ্রীয় তরুণদলের সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, মহানগর জাসাস সহ সভাপতি রফিকুল বারী রোমান, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, কেন্দ্রীয় তরুণদলের সদস্য জাহাঙ্গীর হোসেন লুকুছ, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ মন্নান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য রাসেল খান।
জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ দলের জেলা যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ২৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জল, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আবির আহমদ, জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক তারেক মনোয়ার, জাবেদ আহমদ, কদম আলী, জাহেদ আহমদ, মহানগর তরুণদলের যুগ্ম আহবায়ক দুলন আহমদ, ইব্রাহিম আহমদ মনির, নুরুল আমীনসহ জেলা ও মহানগরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে কেক কেটে তরুণদলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D