২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
সিলেট নগরীর ব্যস্ততম দুটি সড়ক আম্বরখানা-শাহীঈদগাহ-টিলাগড় ও নাইওরপুল-টিলাগড় সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না করায় সিসিককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
কিন্তু অনেকেই জানেন না সড়কটির মালিক সওজ। সওজের সোজাসাপ্টা জবাব ছিল ‘ফান্ড নেই, ফান্ড আসলে কাজ হবে’।
এর মধ্যে গত বৃহস্পতিবার বাজেট ঘোষণাকালে সুসংবাদ শুনালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জানালেন, জনদূর্ভোগের কথা চিন্তা করে সওজের মালিকানাধীন ওই দুটি সড়ক সংস্কার করে দেবে সিসিক। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নগরীর ভেতরের সড়ক হলেও এ দুটি’র মালিক সওজ। নগরীর ভেতরে সওজের যেসব রাস্তা রয়েছে সেগুলোর মালিকানা সিটি করপোরেশনকে বুঝিয়ে দিতে কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি। আবার সওজ সময়মতো সড়ক সংস্কার না করায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। সওজের খামখেয়ালিপনার দায় নিতে হয় সিটি করপোরেশনকে। মানুষ গালমন্দ করে সিটিকে। তাই বাধ্য হয়ে সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সড়ক দুটি সংস্কারে ব্যয় হবে ২২ কোটি টাকা। শিগগিরই কাজ শুরু হবে। কাজ শেষ হলে জনদুর্ভোগ কমে যাবে ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D