নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের প্রারম্ভিক পরিচিতি সভা

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের প্রারম্ভিক পরিচিতি সভা

সিলেটের বেসরকারি নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ২৪ তম ব্যাচের শিক্ষার্থীদের প্রারম্ভিক পরিচিতি সভা শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, বর্তমান সরকার সকল মেডিকেল কলেজপল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে চাচ্ছেন। এ কারণে সিলেট মেডিকেল বিশবিদ্যালয় গড়ে তুলেছেন সরকার। সিলেটে সর্বপ্রথম নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসা শুরু করে উল্লেখ করে তিনি বলেন, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তারা চিকিৎসা শুরু করায় অনেক করোনা রোগী চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে গেছেন।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী সভায় সভাপতিত্ব ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইয়াসমীন নাহার ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাব্বির হোসেন পরিচালনায় এতে বক্তব্য রাখেন- গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফুজায়েল আহমদ, সামিয়া বেগম, সাদিয়া আফরিও ও দূর্জয় মোহন ভৌমিক। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম।

সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অন্যান্য শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট