২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
সিলেটের ওসমানীনগরে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তকর্মীকে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ টাকার বেশি লুট করেছে একটি ডাকাত দল।
রোববার ভোর রাত ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক লাগোয়া উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচ তলায় ইউসিবির এটিএম বুথে এ ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইউসিবিএল ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল আমির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ওসি জানান, ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবির একটি শাখা রয়েছে। একই ভবনের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে ব্যাংকটির অটোমেটেড ট্রেলার মেশিন- এটিএম বুথ থেকে এ টাকা লুট করা হয়।
ভোর রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে এটিএম ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। ভোরে স্থানীয়রা গার্ডকে এই অবস্থায় দেখে থানায় খবর দেন বলে তিনি উল্লেখ করেন।
রোববার রাত পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাত দলের সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শ্যামল বণিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D