৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯জনের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। শুনানি শেষে আদালত ৪ দিন মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া নেতারা হলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আব্দুল কালাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, গ্রেফতার করা জামায়াত নেতারা সোমবার (৬ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিল। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করেন। গোপন সংবাদে বৈঠকের খবর জানতে পেরে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনার বৈঠক থেকে আলামত হিসেবে কিছু বই জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দেননি। ধারণা করা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে তারা মিলিত হয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D