২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে সংক্রমিত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। যদিও আগের দিনের তুলনায় কমলো প্রাণঘাতী ভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ছয় হাজারের বেশি লোক। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা চার লাখের নিচে নেমে এসেছে।
সর্বশেষ এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে যুক্তরাজ্য। যদিও দৈনিক মৃত্যুতে এখনো সবার ওপরে রয়েছে রাশিয়া। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ২২ কোটি ১৯ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে করোনায় প্রাণ হারানোদের সংখ্যাও এরই মধ্যে ৪৫ লাখ ৮৮ হাজারে পৌঁছে গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছেন ছয় হাজার ৬০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা এখনো অপরিবর্তিত রয়েছে। এতে বিশ্বজুড়ে রোগটির থাবায় প্রাণহানির সংখ্যা ৪৫ লাখ ৮৮ হাজার ২০৪ জনে পৌঁছে গেছে।
এছাড়া নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯৮ হাজার ৬৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমলো প্রায় ২৭ হাজার। এতে অতিমারির শুরু থেকে রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে।
এ দিকে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রিটেনে। একই সময়ে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ১৯২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ১৮ হাজার ৯২৭ জন। এছাড়া মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ২৭৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬৪৪ জন। আর মৃত্যু হয়েছে ২৩৬ জনের। মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত চার কোটি আট লাখ ৬৫ হাজার ৭৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া প্রাণ গেছে ছয় লাখ ৬৬ হাজার ৫৫৯ জনের।
অপর দিকে বিশ্বে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৯০ জন। বিপরীতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৭০ লাখ ৩০ হাজার ৪৫৫ জন ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে এক লাখ ৮৭ হাজার ৯৯০ জনের।
দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। সবশেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬১২ জন। আর নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন চার হাজার ৪১৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৩৩ হাজার ৪৩৩ জনে পৌঁছে গেছে। আর মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৭৩ জন রোগীর।
করোনায় প্রাণহানির তালিকায় ওপরের দিকেই রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর নাম। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭২ জনের। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন সাত হাজার ৫০৪ জন। এছাড়া অতিমারির শুরু থেকে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ লাখ ২৮ হাজার ৩৮৪ জন ছাড়িয়েছে। আর প্রাণ গেছে দুই লাখ ৬৩ হাজার ১৪০ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার থাবায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৩৮ জন। এছাড়া নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন নয় হাজার ১৫৪ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি আট লাখ ৯৯ হাজার ৯৩৭ জন ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৩ হাজার ৮৬৬ জনের।
এ দিকে কোভিড আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ এক দিনে দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৯০ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ১৮৪ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জন। এছাড়া মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৭৫ জনের।
গত ২৪ ঘণ্টায় ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৮৩ জন। আর নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৫২৯ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৫৬ হাজার ৯৮৬ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ১১ হাজার ২৫৭ জন।
এছাড়া এখন পর্যন্ত ৬৮ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন ফ্রান্সে, ইউরোপের দেশ ইতালিতে ৪৫ লাখ ৭৪ হাজার ৭৮৭ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৬৫ লাখ ১৯ হাজার ১৬ জন, জার্মানিতে ৪০ লাখ ২০ হাজার ৫৭৩ জন এবং স্পেনে ৪৮ লাখ ৮৭ হাজার ৩৯৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
অন্য দিকে কোভিড শনাক্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজার সাতজন ফ্রান্সে, ইউরোপের দেশ ইতালিতে এক লাখ ২৯ হাজার ৫৬৭ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৫৮ হাজার ৩৭৭ জন, জার্মানিতে ৯২ হাজার ৯০২ জন এবং স্পেনে ৮৪ হাজার ৯২৮ জন মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D