সিলেট বিভাগে করোনায় ফের ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

সিলেট বিভাগে করোনায় ফের ৬ জনের মৃত্যু

সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে করোনায় শনিবার একজনের মৃত্যুর স্বস্তিকর সংবাদ এলেও রবিবার মৃত্যুর সংখ্যা ৬ জনে উন্নীত হয়।

এ নিয়ে এ বিভাগে ১০৯৭ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনা শনাক্তের হার ৯.৭৯ ভাগে নেমে এসেছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়,

২৪ ঘন্টায় ৯৭০  জনের নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ৩৫৮ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৫১২৭ জন। এছাড়া, একদিনে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ১০ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ২১৭ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ১৬২ জনের সন্দেহভাজন ১১৫ জন, পজিটিভ ৩৮ জন ও আইসিইউতে ভর্তি ১১ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট