সিলেট-৩ আসনে আ,লীগের হাবিব জয়ী

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

সিলেট-৩ আসনে আ,লীগের হাবিব জয়ী

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।

রাত পৌনে ৯টায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন এবং হাবিবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এ দুই প্রার্থী ছাড়াও বিএনপির বিদ্রোহী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ৫১৩৬ এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মো: মিয়া ৬৪০ ভোট পেয়েছেন। মোট ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৫৯১। কোন ভোট বাতিল হয়নি।

জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন।

গত ১১ মার্চ এ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় এ আসনটি শুন্য হয়। আওয়ামী লীগ প্রার্থী হাবিব যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট