কবি লাভলী চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

কবি লাভলী চৌধুরীর দাফন সম্পন্ন

সিলেটের বিশিষ্ট কবি ও গল্পকার লাভলী চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।  মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি ছিলেন নন্দিনী সাহিত্য চক্রের সভাপতি। নন্দিনীর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি জানান, শনিবার বাদ এশা হযরত শাহজালাল(র.) দরগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট