২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা ২৮ আগষ্ট শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবা খানম জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ কর্মসূচির বিভিন্ন বিষয়ের উপর একটি লিখিত বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতোপূর্বে খাল, বিল ও জলাশয় থেকে কারেন্ট জাল আটক অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং আজ ২৯ আগষ্ট থেকে উপজেলার প্রত্যন্ত হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা শুরু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে প্রচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, সদস্য ফয়সল আহমদ রানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন, এফআইভিডিবি, সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, ক্ষেত্রসহকারী মোঃ দুলাল মিয়া, সোহানুল আরেফিন জনি, মৎস্যচাষী আব্দুল খালিক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D