২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
ছাতকে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বশির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোবিন্দ গন্জ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। বশির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বশির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিননগর গ্রামের শশুরালয় থেকে শ্যালিকাকে ফুসলিয়ে নিয়ে একাধিক বার ধর্ষণ করে ।এক পর্যায়ে তার শ্যালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনার পর ধর্ষিতার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বশির মিয়াকে পুলিশ আটক করে। ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে বশির মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D