২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কুয়েত প্রবাসী জামেল আহমদের মরদেহ বাংলাদেশে এসেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে তার মরদেহ দেশে এসে পৌছায়।
এদিকে, বৃহস্পতিবার রাতে জামেল আহমদের মরদেহ তার গ্রামের বাড়ি এসে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বজনরা। তার জানাজার নামাজ আজ বাদ জুমা খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য কুয়েতের কর্মস্থলে কাজ করতে গিয়ে গত সোমবার (২৩ আগস্ট) বিদ্যুৎপৃষ্ট হলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েতের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
জামিল আহমদ সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের স্থায়ী বাসিন্দা। সে দেশে থাকা অবস্থায় যুবদলের একনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D