৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে টালমাটাল সময়ের মাঝে গত বছরের ১৭ মার্চ থেকেই বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এই সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করছে সরকার। এরই অংশ হিসেবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে সোমবার (৯ আগস্ট) অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো।
এছাড়া বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D