২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১
টানা তৃতীয় টি-টোয়েন্টিতে টস হারলো বাংলাদেশ। হারারেতে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার মানে আগে বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
শেষ ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে একটি পরিবর্তন। মেহেদী হাসানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। স্বাগতিক জিম্বাবুয়ের একাদশে কোন পরিবর্তন নেই।
প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। তবে দ্বিতীয় ম্যাচে ২৩ রানে জিতে সিরিজে সমতা আনে জিম্বাবুয়ে। আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
বাংলাদেশ স্কোয়াড: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D