২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন ২৬ নং ওয়ার্ডবাসীসহ সিলেট মহানগর ও দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা মহামারীর এই কঠিন সময়ে সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগির আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D