২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
ছিলেন ফিফটির দ্বারপ্রান্তে। আর মাত্র এক রান। তাতেই হয়ে যেত টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি। কিন্তু না, মেন্ডিসের ফুল টস বল ব্যাটে ছোঁয়াতে পারলেন না। হয়ে গেলেন এলবিডব্লিউ। সাজঘরে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এরপর বিদায় লিটনও। ফলে ভীষণ চাপে বাংলাদেশ। ১০ রানের মধ্যে নেই ৩ উইকেট।
দলীয় ১৫১ রানে তামিমের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মুশফিক ও মুমিনুল। দুজনে দেখেশুনে এগুচ্ছিলেন। ভালো খেলতে খেলতে আউট মুশফিক। দলীয় রান তখন ২১৪। জয়াবিক্রমার বলে এলবির শিকার তিনি। ৬২ বলে তিনি করেন ৪০ রান। দলীয় রান তখন ২১৪।
লিটনের সাথে এগুতে থাকা অধিনায়ক মুমিনুল প্রায় পৌঁছে গিয়েছিলেন ফিফটির কাছাকাছি। কিন্তু মেন্ডিজের নিরীহ ফুল টসে ধরা খেলেন মুমিনুল। ১০৪ বলে ৪৯ রানে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার। দলীয় রান তখন ২২৪।
পরের ওভারে বিদায় নিয়ে দলের উপর চাপ বাড়ান লিটন দাস। জয়াবিক্রমার বলে স্লিপে থিরিমান্নের হাতে ক্যাচ দেন ১১ বলে ৮ রান করা লিটন। ১০ রানের মধ্যে তিন উইকেট হারানো বাংলাদেশের হয়ে এখন ব্যাট করছেন মিরাজ ও তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৭ রান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D