রাতে হাসপাতালে থাকবেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

রাতে হাসপাতালে থাকবেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

মঙ্গলবার রাত ১২টার দিকে শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়া বলেন, ‘ম্যাডামকে (বেগম জিয়া) হাসপাতালে রেখেই সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

এর আগে রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো সিটিস্ক্যান করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় ঢুকেন তার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট