বিশ্বনাথের ইউএনও বর্ণালী পাল করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

বিশ্বনাথের ইউএনও বর্ণালী পাল করোনায় আক্রান্ত

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল করোনায় আক্রান্ত হয়েছে। তিনি গত ১৩ মার্চ নমুনা পরীক্ষা করালে গত মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার শরীরে হালকা জ্বর, কাশি ও গলা বেথা উপসর্গ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান মূসা।
ইউএনও বর্ণানী পাল জানান, করোনা সনাক্তের পর থেকে তিনি সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। সুস্থতা কামনায় তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২২ জন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ২১০ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট