হবিগঞ্জে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

হবিগঞ্জে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের একটি ঘরে সকালে মা ও মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট