ফেঞ্চুগঞ্জে বগি লাইনচ্যুত : সিলেট থেকেতিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

ফেঞ্চুগঞ্জে বগি লাইনচ্যুত : সিলেট থেকেতিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুতের ঘটনায় সিলেট থেকে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস কুলাউড়ায় ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়েছে। এছাড়া, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর পাহাড়িকা (সকাল ১০টা ১৫) এবং ঢাকা অভিমুখী জয়ন্তিকা (সকাল ১১টা ১৫) ও পারাবত (৩টা ৪৫)-এর যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহি ট্রেনের ২১টি বগির মধ্যে ১০টি বগি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁয়ের গুতিগাঁওয়েলাইনচ্যুত হলে তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আশপাশের এলাকায়। গভীর রাতে উদ্ধার কাজ শুরু করে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে আসা ৩ সদস্যের দল। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত তেলবাহি ১০টি বগির মাত্র ১টি উদ্ধার করতে পেরেছেন তারা। এরপর আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
আজ শুক্রবার বিকাল নাগাদ স্বাভাবিক হতে পারে বলে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট