১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মাইজগাঁওয় রেলওয়ে স্টেশনের অদূরে গুতিগাঁওয়ে একটি তেল বহনকারী ট্রেনের ৭ টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ওয়াগন উদ্ধার কাজ শুরু হবে। ’
এদিকে লাইনচ্যুত ওয়াগন থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় বিরাজ করছে অগ্নিকান্ডের আতঙ্ক। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
সিলেট জেলা পুলিশের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D