|
প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে কারা কারা বিজয়ী হয়েছেন তা বেসরকারিভাবে জানা গেছে।
শনিবার রাতে পৌরসভার ৯টি কেন্দ্র থেকে ফলাফল আসার পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।
বেসরকারি ফলাফলে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে পরপর চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন সেলিম। তিনি ভোট পেয়েছেন ৫৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীকে সুমন আলী পেয়েছেন ৪৪১ ভোট।
২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে গাজর প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন জামেল আহমদ চৌধুরী। তার প্রাপ্তভোট ৬২১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েক আহমদ ব্লাকবোর্ড প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৮ ভোট।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে ৩৮০ পেয়ে পুণঃনির্বাচিত হয়েছেন জবান আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকে আজমল হোসেন পেয়েছেন ৩৪১ ভোট।
৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন এম ফজলুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকে মঞ্জুর আহমদ পেয়েছেন ৫৫২ ভোট।
৫নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে হেট্রিক বিজয় লাভ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান। পানির বোতল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৬৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজর প্রতীক নিয়ে মো. মুজিবুর রহমান মুহিব পেয়েছেন ৩১৮ ভোট।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে গাজর প্রতীক নিয়ে ৭৪৮ ভোট পেয়ে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন জাহেদ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর মো. আব্দুল জলিল ব্লাকবোর্ড প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে পরপর চতুর্থবারের মত পানির বোতল প্রতীক নিয়ে ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হেলালুজ্জামান হেলাল৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক রনি ব্লাকবোর্ড প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৪ ভোট।
৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে ৮২০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন সাবেক ফারুক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীবর্তমান কাউন্সিলর জামাল আহমদ জানাল পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৮ ভোট।
৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীকে ৬৮৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক আহমদ উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৮ ভোট।
এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে জবা ফুল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সেফা বেগম। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে আনাসর প্রতীক নিয়ে হ্যাট্টিক জয়লাভ করেছেন মেহেরুন বেগম। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন মনোয়ারা ফেরদৌস মনাক্কা।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল বিজয়ী হয়েছেন। ৯টি কেন্দ্রের ফলাফলে তার প্রাপ্ত ভোট ৫৮৯১।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুর প্রাপ্ত ভোট ৪৫৪৮টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ৪২১২ এবং নৌকার প্রার্থী গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সেক্রেটারি মো. রুহেল আহমদ পেয়েছেন ১১৭৫ ভোট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D