ফ্রান্স বিএনপি নিয়ে কিছু কথা কিছু ব্যথা : হাজী হাবীব

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

ফ্রান্স বিএনপি নিয়ে কিছু কথা কিছু ব্যথা : হাজী হাবীব

হাজী হাবীব : মাসাধিক কাল করোনা আক্রান্ত থাকায় সোসাল মিডিয়া থেকে প্রায় দুরে ছিলাম। আজ হঠাৎ মেসেঞ্জারে একটি গ্রুপ কল আসল অনিচ্ছায় কল গ্রহন করলাম, ইউরোপের বড় বড় নেতারা উপস্থিত। সর্বজনাব হামিদুল নাসের ভাই সভাপতি আয়ারল্যান্ড বিএনপি, আকুল ভাই সভাপতি জার্মান বিএনপি, মনির গাজী ভাই সভাপতি ডেনমার্ক, জনি ভাই সভাপতি ফিন্ডল্যান বিএনপি, ইকবাল হোসেন বাবু ভাই সাধারন সম্পাদক বেলজিয়াম বিএনপি, আব্দুল কাইয়ুম পংকি সাধারন সম্পাদক স্পেন বিএনপি, আমি সাবেক সিনিয়র সহ সভাপতি ফ্রান্স বিএনপি।অসুস্থতার পর এই প্রথম মেসেঞ্জারে কথা বলা। সবাই দোয়া করেছেন আমার জন্য বললেন কৃতঙ্গচিত্তে তাদেরকে ধন্যবাদ জানাই সাথে আমার রবের শুকরিয়া আদায় করি। বর্তমান কঠিন সময়ে যেখানে লক্ষাধিক মানুষ শুধু ইউকে করোনাতে মৃতুবরন করেছেন সেই সুবাধে একে অন্যের কুশল বিনিময় করলাম। হামিদুল নাসির ভাই প্রশ্ন করলেন গত কল্য ফ্রান্স বিএনপি’র Zoom মিটিংয়ে আমাকে কেন দেখা যায়নি ? সারা বিশ্ব থেকে প্রায় ৫৫ জন নেতা কর্মী জুমে উপস্থিত হয়েছেন কিন্তু ফ্রান্স থেকে ঘরে বসে ঝুমে মাত্র ৫ জন কেন উপস্থিত আমাকে প্রশ্ন করলেন ? একিই প্রশ্ন করলেন গাজী মনির ভাই ও জনি ভাই ?

বিনয়ের সাথে তাদেরকে বলি ২০১৪ সালের ১১ অক্টোবর ১৫১ সদস্যের ফ্রান্স বিএনপি দুই বছরের জন্য অনুমোদন হয়। ২৫ মে ২০১৭ সালে সেই কমিটি বাতিল করা হয়। তার কিছুদিন পরে ইউরোপ সাংগঠনিক টিমের প্রধান জনাব মাহিদুর রাহমান ফ্রান্সে আসেন প্যারিসের একটি ইবিস হোটেলে (কমিটি বিহীন) এক কর্মিসভা ডাকেন সেখানে নির্দেশ করেন পরবর্তি কমিটি না আসা পর্যন্ত দলিয় কোন কর্মসুচি পালন করা যাবে না। তার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্স নেতৃবৃন্দ অংশগ্রহণ করলেও ফ্রান্সে কোন কার্য্যক্রম পালন করা হয়নাই । শুধু ২০১৭ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা ফ্রান্স সফরে এলে ফ্রান্স বিএনপি একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে তাও আবার গনতন্ত্র ফিরিয়ে দিতে, ম্যাডামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যার, বা হারিয়ে যাওয়া ভোট ফিরিয়ে দেওয়া জন্য নয় ? ফ্রান্স সহ ইউরোপের নেতৃবৃন্দ আসলেন ফ্রান্সে বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার রক্ষার আন্দোলন করার জন্য, জনাব মাহিদুর রাহমানের পরামর্শে সেই অনুমতি এনেছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব মোস্তফা আহমেদ (অফিসিয়াল নাম??!!)। সেই দিনের বিক্ষোভ ছাড়া গতকালকের জুম মিটিংয়ের পুর্ব পর্যন্ত আর কোন কার্য্যক্রম করা হয় নাই ফ্রান্সে। ইতিমধ্যে পর পর দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রাহমানের সাথে আমি দেখা করে জনাব মাহিদুর রহমান সাহেবের সামনে আমাদের ফ্রান্স বিএনপি কমিটি করে দেওয়ার সবিনয় অনুরোধ করি ।
গত তিন বছর যাবত মস্তফা আহমেদ(?) সাহেব সোশ্যাল মিডিয়ায় লিখে যাচ্ছেন “সাবেক সাধারন সম্পাদক” কিন্তু হঠাৎ কিছুদিন থেকে বিলুপ্ত ঘোষিত কমিটির সাবেক নেতা সোশ্যাল মিডিয়ায় নিজেকে “সাধারন সম্পাদক লিখে” পোষ্ট করে যাচ্ছেন বাহারি ফটো দিয়ে, এবং নিকট অতীতে ২/৩ টা জুম মিটিংয়ে জনাব মাহিদুর রাহমান উনার প্রিয় …. কে সাধারন সম্পাদক বলে সম্বোধন করেছেন ! কিসের ভিত্তিতে তিনি “সাধারন সম্পাদক” হইলেন নেতাকর্মীদের সবিনয় জিঙ্গাসা ?
এই অনিয়মের কারন কি? ফ্রান্স বিএনপির হাজার হাজার নেতা কর্মী, এমনকি গত ১৫১ সদস্যের কমিটি প্রায় সকল সম্মানিত নেতৃবৃন্দ ঘৃনা ভরে এই তামসা প্রত্যাখান করে Zoom মিটিংয়ে যোগ দেন নাই। এখানে শেষ নয় যারা ফ্রান্সে পাগলের মতো দলের সকল কর্মসূচি পালন করতেন আজ তারা চরম হতাশ !!
মূল কমিটি নিয়ে টালবাহানা কেন হচ্ছে কার স্বার্থে হচ্ছে কেউ জানেনা। যার ফলে নতুন পুরাতন নেতৃবৃন্দ অধৈর্য্য হয়ে দলের ভালবাসায় বিভিন্ন নামে মাঝে মধ্যে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।
সম্মানিত নেতৃবৃন্দ আমাকে বললেন ইউরোপে দলের সিনিয়র একজন কর্মী হিসাবে গত কালকের জুম মিটিংয়ে উপস্থিত হয়ে এই সব বিষয় আলোচনা করা উচিত ছিল। দুইটি কারনে আমি উপস্থিত হইনি, প্রথম কেউ আমাকে বলেননি এই মিটিংয়ের কথা, দ্বিতীয়ত অনেক সহকর্মী ফোন করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এই অনিয়মতান্ত্রিক কর্মে অংশ গ্রহন করবেন না, যেখানে সহকর্মীরা যোগ দিচ্ছেন না সেখানে স্বার্থপরের মতো কেমনে জুম মিটিংয়ে যোগ দেই ? তার পর মনে পড়ে গেল গত তিন মিটিংয়ে যোগ দিয়ে ছিলাম একটাতে দোয়া পরিচালনা করার সুযোগ পাইলেও বাকি দুই মিটিংয়ে মাইক বন্ধ ! সংসদে বিরোধীদলের মাইক বন্ধ করেন স্পিকার, আর দলের মিটিংয়ে মাইক বন্ধ হয় নিয়মতান্ত্রিক উচিত কথা বললে।
কথা বলার সুযোগ পেতে হলে বাটারের পরিমান এমন হতে হবে যা ঈমান হারা হওয়ার আশংকা !!
অল্প করে কিছু বর্তমান অবস্থা তুলে ধরলাম, আশা করি, সংশ্লিষ্ট সকলে আমার অনিচ্ছাকৃত কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’


(এনবিঃ আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রাহমান কর্তৃক ফ্রান্স কমিটি বাতিলের চিঠি এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় শেখ হাসিনার উপস্থিতিতে বিক্ষোভের পুলিশ কর্তৃক অনুমতিপত্র আপলোড করলাম বুঝার সুবিধার্তে।)

লেখক : হাজী হাবীব, ফ্রান্স প্রবাসী