|
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে থানা ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ মহা পরিদর্শক( ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লার সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক প্রমুখ।
সভায় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ বলেন- অপরাধী যে দলের হোক কোন ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে পুলিশ। কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না।
তিনি বলেন- ইতোমধ্যে পুলিশের ডোপ টেস্ট শুরু হয়েছে। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। রক্ষক হয়ে ভক্ষক হওয়া যাবে না। থানায় এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আইন-শৃঙ্খলা সভা শেষে প্রধান অতিথি নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানা ভবন পরিদর্শন করেন এবং খুব শীঘ্রই শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D