|
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই দিঘিরপাড় এলাকার হাওরে অজ্ঞাত একজনের দগ্ধ লাশ পাওয়া গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা ধারণা করছেন, লাশটি অজ্ঞাত কোনো নারীর। তাকে হত্যা করে খড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। মূলত খুনিরা লাশের পরিচয় চাপা দিতে হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অনুমান করছেন। এমন নৃশংস ঘটনার খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা ছুটে এসেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানা গেছে লাশটি আংশিক পোড়ানো রয়েছে। লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D