১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল। সাক্ষাতে তাদের মধ্যে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সোমবার (২৫ জানুয়ারি ২০২১) বিকেল পৌনে চারটায় আসেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল নগর ভবনে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিসিক মেয়র সহ কর্মকর্তারা।
পরে সিসিক মেয়রের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সর্ম্পকের বিষয় উঠে আসে।করোনা পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনের নানা পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন সিসিক মেয়র। এদিকে বৃটেনের করোনা পরিস্থিত অবস্থাও বর্নণা করেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল।
এছাড়া সিলেট সিটি করপোরেশনে উন্নয়ন সংস্থা ইউএনডিপির চলমান প্রকল্প নিয়েও আলোচনা হয়।
পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেলকে সিলেটের ঐতিহ্যবাহি শীতল পাটি, চা ও ক্রেস্ট প্রদান করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহি ম্যাজিস্ট্রেট সুমন চর্দ্র দাস, হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, এসেসর চন্দন দাশ, মেয়রের সহকারি একান্ত সচিব সুহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D