৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ আগামী বুধবার নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এ আদেশ দেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও চাঁদাবাজির মামলার সাক্ষ্যগ্রহণ এক সাথে গ্রহণের আবেদন জানালে আদালত না নাকচ করে দিয়ে আগামী বুধবার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন আদালতে মামলার প্রধান আসামী সাইফুর রহমান ও আরেক আসামী শাহ মাহবুবুর রহমান রনি জামিনের প্রার্থনা করলেও আদালত তা নামঞ্জুর করেন।
ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান ওরফে রনি ছাড়াও মামলার অপর ৬ আসামী তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে এদিন আদালতে হাজির করা হয়।
গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় দায়েরকৃত মামলার চার্জগঠনশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D