১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের দাপটে প্রকৃতিজুড়ে চলছে শীতের আবহ। আর শীতের সকালে মুহূর্তেই শরীর চাঙা করতে জুড়ি নেই স্যুপের। জেনে নিন ভিন্ন ধাঁচে বাঁধাকপির স্যুপ তৈরির রেসিপি-
উপকরণ
* অলিভ অয়েল- ২ টেবিল চামচ
* পেঁয়াজ- ১টি
* গাজর- ২টি
* মরিচ গুঁড়া- স্বাদমতো
* লবণ- স্বাদমতো
* গোলমরিচের গুঁড়া- প্রয়োজনমতো
* রসুন- ২ কোয়া
* চিকেন অথবা ভেজিটেবল স্টক- ৪ কাপ
* বাঁধাকপি- অর্ধেকটি
* টমেটো- ১টি
* ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন বাঁধাকপি স্যুপ
প্রথমে অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজকুচি, রসুনকুচি ও গাজরকুচি দিয়ে দিন। সাথে গোলমরিচের গুঁড়া, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিন।
কয়েক মিনিট পর রসুনকুচি দিয়ে ৩০ সেকেন্ড নেড়ে স্টক ও ২ কাপ পানি দিয়ে জ্বাল কমিয়ে দিন। এবার বাঁধাকপি কুচি ও টমেটো দিয়ে ঢেকে দিন। ব্যাস, সেদ্ধ হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম বাঁধাকপির স্যুপ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D