১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র পুনঃনির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম চৌধুরী। এ নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হলেন কালাম চৌধুরী। কেন্দ্রভিত্তিক ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকে কালাম চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট।ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট।আবুল কালাম চৌধুরী ৪ হাজার ৯১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ছিলেন ৩০ হাজার ২০৮ জন। ২০০৪ সালে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন কালাম চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D