১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। সংস্থার পক্ষ থেকে এলাকার ২শ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি স্থানীয় ‘জান মোহাম্মদ খাল’র বাশের সাঁকো মেরামতের জন্য নগদ ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে ক্লাবের পৃষ্টপোষক আমেরিকা প্রবাসী সমাজকর্মী জিনাত আহমদ নাহিদের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সামসুল হক লেচু।
জামালপুর ক্রীড়া সংস্থার পৃষ্টপোষক আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সদস্য শিরমান উদ্দিন, খন্দকার আব্দুর রকিব মেম্বার, ডা. মহিবুল হক শাহিন, দৌলত মিয়া এবিন, সৈয়দ মোস্তাক আহমদ, শাহ এনাম আহমদ, আবু জুবায়ের শিপু, সংস্থার সহ-সভাপতি রেজাউল করিম জুলকান, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমদ, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, সদস্য জাকির আহমদ চৌধুরী, সামুন আলী, জাহেদ আহমদ, কানন আহমদ, তুহিন মাহমুদ, ছায়িদ আহমদ, ছাঈদ উল্লাহ, সাকির আহমদ, শিমুল আহমদ, তারেক আহমদ, রাহি আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D