১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
সিলেট মহানগরীর চালিবন্দরে অনুষ্ঠিত হলো মিলেনিয়াম ব্যাচের পিঠা উৎসব। শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই উৎসবে মোট ১০টি স্টল ছিল। মিলেনিয়াম ব্যাচের পরিবারের সৌখিন সদস্যরাই নিজের হাতে বানানো পিঠা দিয়ে সাজিয়ে তুলে উৎসবের স্টল।
এদিকে এটা শুধু পিঠা উৎসবই নয়, এ যেন ছিল মিলনমেলা। শৈশবের সকল বন্ধুদের কাছে পেয়ে সবাই ছিল আনন্দে আত্মহারা। পুরো সিলেট বিভাগের ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করে এই উৎসবের। অনলাইনে একটি গ্রুপের মাধ্যমে তারা সবাই একত্রিত হয়ে উৎসবে রং ছড়ায়।
এখানে পিঠার স্টল এর পাশাপাশি পরিবারের ছোট্ট সোনামণিদের জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এছাড়াও সবশেষে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিলনমেলা শেষে কুশলাদি বিনিময় করে সবাই যার যার কর্মস্থলে ফিরে গেলেন। সাথে নিয়ে গেলেন অসাধারণ এক বিকেলের গল্প।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D