১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১
গত ১লা জানুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার এসো: এর উপশহরস্থ কার্যালয়ে “সিলেট শিতোরিও কারাতে দো এসো:” এর কমিটি গঠন ও নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। এতে জনাব ফয়জুর রহমান ফয়েজ-কে সভাপতি ও মামুনুর রহমান এনাম-কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সিনিয়র সহ সভাপতি জনাব সৈয়দ মোয়াজ্জম হোসেইন, সহ সভাপতি জনাব কামরুজ্জামান খাঁন আরমান, সহ: সাধারণ সম্পাদক জনাব শরীফ আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আজিজুর রহমান তফাদার, প্রচার সম্পাদক জনাব আব্দুস শাহিদ, সাংগঠনিক সম্পাদক জনাব সায়েম আহমেদ, কোষাধ্যক্ষ জনাব নুরুল হোসেইন। এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব নাসির উদ্দিন, শামসুল হক হিমেল, শাহাব উদ্দিন, হুমায়ুন কবির সুমন, আরিফ খান মুক্তা, সাইদ কবির সুজন, সালেহ আহমেদ খান নাসির, জহিরুল ইসলাম, বিপ্লব আহমেদ, লায়েক আহমেদ এবং শিপু চৌধুরী প্রমুখ। এসো: এর দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও সদস্যরা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে এসো: এবং কারাতে-র উন্নয়নে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D