বিয়ানীবাজার থেকে আগ্নেয়াস্ত্র’সহ তিন ডাকাত আটক

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

বিয়ানীবাজার থেকে আগ্নেয়াস্ত্র’সহ তিন ডাকাত আটক

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। মঙ্গলবার রাত পৌণে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার খাসা নয়াবাজার এলাকা থেকে সিএনজি অটোরিক্সাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বিয়ানীবাজার পৌর এলাকার পশ্চিম নয়াগ্রামের সাইদুল ইসলাম ও দুবাগ ইউনিয়নের বাঙ্গাল হুদা গ্রামের হোসেন আহমদ, কমগঞ্জ উপজেলার ইসলাম মিয়া।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একটি সিএনজিতে থাকা আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছে, রাতে তারা মুড়িয়া ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সিএনজি থেকে দু’টি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, ৩টি লম্বা দাসহ ডাকাতির নানা সরঞ্জামাদি উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ৩ ডাকাত ও আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছি। তিনি বলেন, পুলিশ অপর ডাকাতদের আটক করতে তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চুরি-ডাকাতি রোধে এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানান ওসি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট