২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানানোয় এর তীব্র সমালোচনা করেছেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন। একই সঙ্গে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রসঙ্গে ওয়াশিংটনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ‘উপযুক্ত জবাব’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।
রুশ দৈনিক রোসিসকায়া গ্যাজেটাকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ফোমিন বলেছেন, রাশিয়া ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ বাড়াতে এবং একই সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা রক্ষার্থে প্রয়োজনীয় সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ইস্যুতে সে দেশের নীতিতে পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দিতে পারি না। তিনি বলেন, মার্কিন সরকার অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে এই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখাচ্ছে না।
অ্যালেক্সান্ডার ফোমিন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয় এবং ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবো।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘স্টার্ট-টু’ বা ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে তখনই এমন বক্তব্য দিলেন জেনারেল ফোমিন। আগামী ৫ ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১০ সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
২০২১ সালের ৫ ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা কোনো পূর্বশর্ত ছাড়াই আরও পাঁচ বছরের জন্য নবায়ন করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বলছে, এ চুক্তির আওতা সম্প্রসারণ করতে হবে এবং চীনকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সই করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D