বিএনপি নেতা ব্যারিস্টার সালামের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

বিএনপি নেতা ব্যারিস্টার সালামের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া

সাহেদ আহমদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও তাঁর সহধর্মিণীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা ২৮ ডিসেম্বর সোমবার বাদ এশা দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে মঞ্জলালি সাহেব বাড়ী মাদ্রাসা মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ আব্দুল কাদির ও বিএনপি নেতা আজাদ মিয়া’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, জাসাস ও ছাত্রদল নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মী এছাড়াও আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার সালামের সুস্থতা পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং গুম হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সাবেক এমপি এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ড্রাইভার আনছার আলীর সন্ধান এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হারিস আলী নঈম।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট