২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য হয়ে যাবে তখনই তিনি টিকাটি গ্রহণ করতে চান। এমনকি তিনি জনসম্মুখেই ভ্যাকসিন গ্রহণ করবেন। তিনি জোর দিয়ে বলেছেন, পুরে বিশ্বের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি ভ্যাকসিন গ্রহণ করব।
বুধবার (৯ ডিসেম্বর) বিবৃতির মাধ্যমে গুতেরেস বলেছেন, ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে এবং পরিস্থিতি ন্যায়সঙ্গত হলে অবশ্যই আমি ভ্যাকসিন গ্রহণ করতে চাই। আমি জনসম্মুখেই ভ্যাকসিন গ্রহণ করব, বিষয়টি নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই।
৭১ বছর বয়সী এই জাতিসংঘ প্রধানকে সংস্থাটির সদর দফতরে সংবাদ সম্মেলনের সময় ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। ভ্যাকসিন সহজলভ্য হলে তিনি জনসম্মুখে ভ্যাকসিন গ্রহণ করবেন কিনা? এবার সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল।
এ সময় সাফ জানিয়ে দেন, তিনি ভ্যাকসিন সহজলভ্য হলে অবশ্যই তা গ্রহণ করবেন। তার মতে, আমি প্রত্যেককেই ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দিচ্ছি। কারণ এটা একটি সেবা।
গুতেরেস বলেছিলেন, আমাদের মধ্যে কেউ একজন ভ্যাকসিন নেওয়ার মানে হচ্ছে পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। অবশ্যই এটা আমাদের কমিউনিটির জন্য একটি সেবা। ভ্যাকসিন গ্রহণের পর সংক্রমণ ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকিই থাকে না। তিনি বলেন, তাই ভ্যাকসিন নেওয়াটা আমাদের সবার প্রতি আমার জন্য একটি দায়বদ্ধতা।
গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে যুক্তরাজ্যে বড় পরিসরে প্রথমবারের মতো ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে। যদিও এর মধ্যেই দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে বলেছে, যাদের শরীরে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই ভ্যাকসিন গ্রহণ করা উচিত হবে না।
এমনকি যাদের দেহে অ্যালার্জির ইতিহাস রয়েছে তারা এই ভ্যাকসিন গ্রহণের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলেও এবার সতর্ক করা হয়েছে। সম্প্রতি ভ্যাকসিন গ্রহণের পর ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর দেহে অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরপরই বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
উল্লেখ্য, যাদের কোনো ধরনের ওষুধ, খাবার বা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে তাদের এই ভ্যাকসিন গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ওষুধ ও স্বাস্থ্যসেবা বিষয়ক পণ্য নিয়ন্ত্রক সংস্থা। যে দু’জন কর্মীর দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তারা চিকিৎসা নেওয়ার পর এখন তাদের অবস্থা ভালো আছে বলে নিশ্চিত করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D