২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের বাইরে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। চোটাক্রান্ত মাশরাফি মঙ্গলবার (১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলনে গিয়ে বড় ভুল করে বসেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন তিনি।
করোনার কারণে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সংশ্লিষ্ট সবাইকে রাখা হয়ে জৈব সুরক্ষাবলয়ে। হঠাৎ মাশরাফি বিসিবি একাডেমি মাঠে যাওয়ায় বায়ো-বাবল প্রোটোকলের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। এজন্য মাশরাফি ক্ষমা চেয়েছেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, আসলে ভুলটা অনিচ্ছাকৃত। এজন্য মাশরাফি ‘সরি’ বলেছেন।’ মাশরাফি ফের যেন একই ভুল না করেন, আমরা সেটি নিশ্চিত করব। তবে সে ক্রিকেটারদের কাছে যায়নি। ছয় ফুট দূরত্ব বজায় রেখেছিলেন। তাই আমি মনে করি না যে, তিনি কাউকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।
মঙ্গলবার মাশরাফি যখন একাডেমি মাঠে প্রবেশ করেন, তখন চট্টগ্রাম ও বরিশালের খেলোয়াড়রা অনুশীলন করছিল। ওই দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা আছেন জৈব সুরক্ষাবলয়ে।
বিসিবি চিকিৎসক জানিয়েছেন, মাশরাফির বোলিং অনুশীলন করার কথা ছিল ইনডোরে। কিন্তু তিনি ভুল করে একাডেমি মাঠে চলে যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D