১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) এর ৪৫তম বার্ষিক সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমী হলে অনুষ্ঠিত হয়েছে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় প্রধান স›দ্বীপ কুমার সিংহ। সংগঠনের সভাপতি গবেষক, কবি এ কে শেরাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মণিপুরী ভাষা, সাহিত্য, সংস্কৃতির গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও বাংলাদেশে যথাযথ চর্চার অভাবে আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। বামসাস বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখে বাংলাদেশে মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে উদ্যোগকে আমাদের সবার সহযোগিতার হাত বাড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রাণা কুমার সিনহা এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব।
নীহার রঞ্জন শর্মা’র সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন বামসাস’র সাধারণ সম্পাদক নামব্রম শংকর এবং অর্থ রির্পোট পেশ করেন অর্থ সম্পাদক থোঙাম কুঞ্জেশ^র সিংহ। সভায় বক্তব্য রাখেন প্রশান্ত কুমার সিংহ, কবি শেরাম নিরঞ্জন, কবি এন যোগেশ^র অপু, কেএইচ সমেন্দ্র, কবি মাই¯œাম রাজেশ, সজল সিনহা।
অনুষ্ঠানের শেষ অধিবেশনে সোনামনি মেমোরিয়েল অ্যাওয়ার্ড প্রদান পর্বে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ‘চাউবা মেমোরিয়েল মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম’ এর প্রতিষ্ঠাতা এইচ তনুবাবু সিংহ। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত এইচ তনুবাবু সিংহকে সমাজক্যাণে অবদানের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সকালের কাউন্সিলে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর ২০২১-২০২২ সালের জন্য কবি এ কে শেরামকে সভাপতি এবং নামব্রম শংকরকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি প্রশান্ত কুমার সিংহ, ওয়াই নৃপেন্দ্র সিংহ, এন যোগেশ্বর অপু, যুগ্ম সাধারণ সম্পাদক কেএইচ সমেন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক এস সজল সিনহা, অর্থ সম্পাদক থোঙাম কুঞ্জেশ্বর সিংহ, সাংস্কৃতিক সম্পাদক মিনতী দেবী, দফতর সম্পাদক বিকাশ মীতৈ, প্রচার সম্পাদক নীহার রঞ্জন শর্মা এবং সদস্য মনমোহন সিংহ, এম খীর সিংহ, শেরাম নিরঞ্জন, লক্ষীকান্ত সিংহ, মাই¯œাম রাজেশ, ওয়াই নন্দলাল, এল শংকর সিংহ, রঞ্জনা দেবী, কৈনাহন দেবী, রওশন আরা বাঁশী, প্রণব সিংহ, নিখিল সিংহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D