২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচ টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে শান্তর দল।
বড় সংগ্রহ পেলেও শুরুটা ভালো হয়নি রাজশাহীর। টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। উদ্বোধনী জুটিতে ৩১ রান সংগ্রহ করেন নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। শান্ত ১৭ রান করে আউট হলে ভাঙে এ জুটি। এরপরই মূলত ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। মাত্র ৬৫ রান তুলতে হারায় ৫ উইকেট। এদিন ব্যর্থ হন রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ। ওপেনার ইমনের ব্যাট থেকে আসে ৩৫ রান। তার ২৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়ের মার।
দলের বিপর্যয়ে ষষ্ঠ উইকেটে হাল ধরেন নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান। এ দুইজন গড়ে তোলেন ৮৯ রানের জুটি। মাত্র ২০ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন সোহান। অন্যদিকে মেহেদী তুলে নেন ফিফটি। ৩২ বলে ৩ চার ও ৪ ছয়ে ঠিক ৫০ রান করে আউট হন মেহেদী। শেষদিকে ফরহাদ রেজা ১১ রান করলে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী।
ঢাকার পক্ষে দুর্দান্ত বোলিং করেন মুক্তার আলী। ৪ ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ ও নাঈম হাসান নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
মিনিস্টার গ্রুপ রাজশাহী : ১৬৯/৯ (২০ ওভার)
টার্গেট : ১৭০
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।
বেক্সিমকো ঢাকা একাদশ মুশফিকুর রহীম (অধিনায়ক), মোহাম্মদ নাইম, তানজিদ হাসান তামিম, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D