২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারের (২৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, হুমকির ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন মহসিন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মহসিন তালুকদার (২৫) সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া এলাকার আজাদ বক্সের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) এবিএম আশরাফ উল্লাহ তাহের এ প্রসঙ্গে বলেন, ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হুমকি প্রদানের বিষয়টি জানার পর থেকেই হুমকিদাতা মহসিনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
এর আগে রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে সিলেটের ওই যুবক।
প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’
এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকাটারদের অনুসরণ করার কথা পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’
এসময় ওই যুবক সাকিব আল হাসান সেলফি তোলা নিয়ে ভক্তদের সাথে খারাপ আচরণ করার সমালোচনা করে তাঁকে গালিগালাজ করেন।
এদিকে রাতের ওই লাইভের পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে ওই আইডি থেকে ফের লাইভে আসেন মহসিন তালুকদার নামের ওই যুবক। এ সময় তিনি আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাত্রে আমি একটি লাইভে এসে সাকিব আল হাসানকে গালিগালাজ করেছিলাম। কিন্তু ফজরের নামাজে যাওয়ার পর আমার মনে হলো বিষয়টি ঠিক হয়নি। তখন আমি তার হেদায়াতের জন্য দোয়া করি। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাকে হেদায়াত দান করেন। যদিও তখন খুব উত্তেজিত হয়ে আমি অনেকগুলো কথা বলেছি। কিন্তু বিষয়টি ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত।’
এ ব্যাপারে সোমবার দুপুরে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ সিলেট ভয়েসকে বলেন, ‘বিষয়টি আমি কিছুক্ষণ আগে জেনেছি। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি। এরপর দেখি কি পদক্ষেপ নেওয়া যায়।’
একই সময়ে এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এ বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তাকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী হুমকিদাতাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। সাকিবের বিষয়টি দুইদেশের ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণ। এসব বিষয়ে উস্কানি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।’
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডার। ওইদিন সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পূর্ব কলকাতার কাঁকুড়গাছিতে ‘আমরা সবাই ক্লাব’র ৫৯তম শ্যামাপূজার অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
যদিও সোমবার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে সাকিব জানিয়েছেন তিনি কালি পূজা উদ্বোধন করতে যাননি।
সাকিব বলেন, ‘ঘটনাটি খুব সেনসেটিভ। আমি আসলে নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমার কোন ভুল হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলেও আমি ক্ষমা প্রার্থনা করছি।’
তিনি বলেন, ‘মিডিয়াতে এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। আসলে আমি পূজার উদ্বোধন করতে যাইনি আর করিওনি। পূজার উদ্বোধন আমি যাবার আগেই করা হয়েছে। আপনারা পূজার ইনভাইটেশন কার্ড দেখলেই বুঝতে পারবেন কে পূজার উদ্বোধন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D