১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
চিকেনের আমরা নানা পদ খেয়ে থাকি। কিছু সময় একই খাবার খেতে খেতে একঘেয়েমি লেগে যায়। তাই আজকে আপনাদের জানাবো চিকেনের একটি ভিন্নধর্মী ও মজাদার আইটেম। এর নাম ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। আসুন তাহলে জেনে নেই রেসিপিটি।
উপকরণ :
ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান বানাতে লাগবে- ৫০০ গ্রাম বোনলেস চিকেন, ১ টা ডিমের সাদা অংশ, ১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো , ১ টেবিল চামচ সোয়া সস, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট, ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার, দেড় টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চা চামচ আদা রসুন পেস্ট, লবণ স্বাদ মতন, তেল প্রয়োজন মত।
মাঞ্চুরিয়ান সস বানাতে লাগবে- ১ টেবিল চামচ রসুন কুচি, ১/২ টেবিল চামচ আদা কুচি, ১ টা বড় পেঁয়াজ বড় টুকরো করে কাটা, দেড় টেবিল চামচ সোয়া সস, ২ চা চামচ রেড চিলি সস, ১ চা চামচ ভিনিগার, ১ কাপ চিকেন স্টক বা জল, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ১/২ চা চামচ চিনি ২ কাপ বেল পেপারস বড় টুকরো করে কাটা, কিছু স্প্রিং অরিয়ন, সামান্য জল, স্বাদমত লবন।
প্রস্তুত প্রণালী :
চিকেনের টুকরোর সঙ্গে সোয়া সস, আদা রসুন পেস্ট, লবণ, গোলমরিচ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট ভাল করে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে ডিমের সাদা অংশ ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল গরম করে চিকেনের টুকরোগুলো লাল করে ভেজে তুলে রাখুন। ছোট্ট একটি বাটিতে জল দিয়ে কর্নফ্লাওয়ার ভাল করে গুলে নিন। চিকেন ভাজা তেলে রসুন কুচি, আদা কুচি আগে ভাল করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিন।
এবার এর মধ্যে ক্যাপসিকাম কিউব বা বেল পেপারস গুলো দিয়ে আরও ২মিনিট ভাজুন। উপর থেকে সোয়া ও রেড চিলি সস দিয়ে দিন যখন ফুটে উঠবে তখন জল দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার ও জল দিয়ে দিন। ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। প্রয়োজনে অল্প জল দিয়ে ভাল মতন চিকেনের টুকরো গুলে সেদ্ধ করে নেবেন। গ্রেভিটা খুব ঘন হয়ে এলে স্প্রিং অনিয়ন দিয়ে টস করে নিন। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সবার প্রিয় ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D