|
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে গুম করা হয়েছে। তার গুমের সাথে সরকারের বাহিনী জড়িত রয়েছে বলে মনে করেন তিনি। গত শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগরের শেরপুর বাজারে সাদিপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী আবদুর রব আল মামুনের নির্বাচনী সভায় উপরোক্ত কথা গুলো বলেন তিনি ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শাহ মোহাম্মদ এহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুনা আরো বলেন, ইলিয়াস আলী এমপি থাকাবস্থায় বিশ্বনাথ ও অবিভক্ত বালাগঞ্জো ৫শ’ কিলোমিটার সড়ক পাকা করেছেন কিন্তু এখন সড়ক গুলো সংস্কারও হয় না। ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হয় উল্লেখ করে ২০ অক্টোবরের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল ইসলাম জায়গীরদার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল আহাদ খান জামাল, ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, বিএনপি নেতা সৈয়দ মোতাহির আলী, বিএনপির নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর প্রমুখ।
উল্লেখ্য, সাদিপুর ইউনিয়নে টানা দু’বারের নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী হাজী আবদুর রবের মৃত্যুজনিত কারণে ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত আবদুর রব আল মামুন, স্বতন্ত্র যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া এবং আবদুল আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D