|
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র রোগমুক্তি কামনায় সিলেটের হযরত শাহজালাল (র:) দরগাহ প্রাঙ্গণে শুক্রবার বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পরিকল্পনা মন্ত্রী সহ করোনায় আক্রান্ত সকলের আশু রোগমুক্তি এবং করোনায় মৃত্যু বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সুনামগঞ্জ সমিতির সিলেটের সভাপতি ও সরকারি কৌঁসুলি এডভোকেট মোঃ রাজ উদ্দীন, পরিবেশ ও উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, ছাতক সমিতি সিলেট’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলাউদ্দিন, সাংবাদিক খালেদ আহমদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল কাশেম, আম্বরখানা জামে মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ, সুবিদ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সাইফুল আলম সিদ্দিকী টিপু, হাফিজ রিয়াজ আল মামুন, টেকসই সমাজ উন্নয়ন সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মির্জা হোসেন, এডভোকেট ডক্টর শহিদুল ইসলাম, জালালাবাদ গ্যাস কর্মকর্তা মোহাম্মদ উস্তার আলী, বাণিজ্যিক বিজ্ঞাপন সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ শেষে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D