১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
স্বাদে বৈচিত্র্য আনতে বাসাতেই তৈরি করতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু টমেটো স্যুপ। খুব সহজেই পুষ্টিগুণে অনন্য এই স্যুপ বানিয়ে ফেলা যায়। জেনে নিন কীভাবে বাড়িতে নিমেষেই তৈরি করবেন টমেটো স্যুপ-
স্যুপ তৈরিতে যা লাগবে
* টমেটো কুচি- ৪ কাপ * চিকেন স্টক- ২ কাপ * পেঁয়াজ- ১টি * মাখন- ২ চা চামচ * কর্ন ফ্লাওয়ার- প্রয়োজন মতো * চিনি- স্বাদ মতো * লবণ- স্বাদ মতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাঝারি আঁচে চুলায় প্যান বসান। এরপর টমেটো কুচি, চিকেন স্টক ও পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করুন। টমেটো গলে গেলে নামিয়ে ছেঁকে নিন।
এবার অপর একটি প্যানে মাখন গলিয়ে মিশ্রণটি দিয়ে দিন। সঙ্গে লবণ ও চিনি দিন। তারপর পানিতে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে অল্প অল্প করে দিন। ব্যাস, স্যুপ ঘন হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D